বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন এর দিনে হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ থাকবে।
মো: শামসুল হুদা (ব্যবস্থাপনা সম্পাদক) – বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ ইংরেজি উপলক্ষে দিনাজপুর জেলা’র হাকিমপুর উপজেলা’র হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সকল প্রকার পাসপোর্ট’ধারী যাত্রী পারাপার বন্ধ রাখা’র ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ, ১২-০২-২০২৬ ইংরেজি তারিখে – ভোট এর দিন এই নির্দেশনা কার্য্যকর থাকবে, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এর অফিসার ইনচার্জ (ওসি) – আরিফুল ইসলাম জানায় – জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ভাবে সম্পন্ন করা’র লক্ষে সরকার এর নির্দেশনা মোতাবেক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, ১২-০২-২০২৬ ইংরেজি তারিখে – হিলি ইমিগ্রেশন দিয়ে ইন্ডিয়া’র ও বাংলাদেশ এর মধ্যে’য় কোনো পাসপোর্ট’ধারী যাত্রী যাতায়াত করতে পারবেন না – তবে নির্বাচন এর পর’দিন হতে – পুনরায় স্বাভাবিক নিয়মে যাত্রী পারাপার শুরু হবে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরো জানায় – যাত্রী সাধারণ এর সুবিধার্থে বিষয়টি আগেভাগেই অবহিত করা হচ্ছে যাতে কেউ – নির্বাচন এর দিন সীমান্তে এসে দুর্ভোগ এর শিখার না হয়।
Copyright © 2025 The Daily Recovery Bangladesh মেইল: info@thedailyrecoverybangladesh.com