শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
বাংলাদেশ এর সুনামগঞ্জ জেলা’য় – শান্তিগঞ্জ থানা’র পুলিশ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাজা জব্দ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি আটক হয়েছে।
-
প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
-
১০৯
বার শেয়ার হয়েছে
- বাংলাদেশ এর সুনামগঞ্জ জেলা’য় – শান্তিগঞ্জ থানা’র পুলিশ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাজা জব্দ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি আটক হয়েছে।

মো: সাইফুজ্জামান টুটুল (বার্তা সম্পাদক) – বাংলাদেশ এর সুনামগঞ্জ জেলা’য় – শান্তিগঞ্জ থানা’র পুলিশ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাজা জব্দ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি আটক হয়েছে – ২৪-১১-২০২৫ ইংরেজি তারিখে, শান্তিগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ – মোঃ আব্দুল আহাদ এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ইসমাইল মিয়া, এএসআই (নিরস্ত্র) রুবেল আহমদ ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করা’র পরবর্তীতে – ২নং জয়কলস ইউনিয়ন এর সদরপুর ব্রিজ সংলগ্ন – সুনামগঞ্জ হতে সিলেট আঞ্চলিক মহাসড়কে সন্দেহজনক একটি পিকআপ গাড়িকে সংকেত দিয়ে থামালে – চালক সহ অজ্ঞাত ০৩ থেকে ০৪ জন গাড়ি রেখে পালালে – উক্ত গাড়ি তল্লাশি করা’র পরবর্তীতে – ০৪’টি চটের বস্তা হতে ১২’টি প্যাকেটে মোট ৬০ কেজি গাজা উদ্ধার করা হয়েছে – পরবর্তীতে উক্ত ঘটনা’র সাথে জড়িত পলাতক আসামি’দের শনাক্ত ও গ্রেফতার এর জন্য – মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
Copyright © 2025 The Daily Recovery Bangladesh মেইল: info@thedailyrecoverybangladesh.com